শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত রোগশয্যাতেও মানবিকতার দীপ্তি’ বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখার এক নার্সের আবেগঘন অভিজ্ঞতা প্রকাশ তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাড় আট লাখ  টাকা জরিমানা তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষ গুরুত্বর আহত ২ জমি দখলের হুমকি: সলঙ্গায় দুই শিক্ষক থানায় অভিযোগ দায়ের সময়কে হার মানিয়ে উদ্ধারকর্মীদের সাফল্য:গর্তে আটকে থাকা সাজিদ জীবিত উদ্ধার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি সলঙ্গায় পরকীয়ার জেরে লাবনী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন, প্রেমিক মিলন গ্রেপ্তার উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পুলিশে বড় রদবদল: এসপি ওসি পদে লটারি, বিতর্কিতরা তালিকার বাইরে

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি

কালের বেলা ডেস্ক >> / ১৪১ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

কালের বেলা ডেস্ক >>

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সিইসি জানান, সংবিধান ও আইনে নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন কমিশন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় কমিশন নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এর আগে নির্বাচন কমিশনের এক নির্দেশনায় তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেওয়া হয়। মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী এই ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি তদারকি ও বিধিভঙ্গের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

এবারের নির্বাচনে ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।

ঘোষিত তফসিলের মধ্য দিয়ে দেশ এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের প্রক্রিয়ায় প্রবেশ করল। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট-উৎসব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সিইসি।


আপনার মতামত লিখুন :

One response to “১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি”

  1. There is perceptibly a bunch to know about this. I assume you made certain good points in features also.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর