শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের

সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের

কালের বেলা ডেস্ক >> / ২১০ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সরকারি খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার (২ মার্চ) সকালে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন একাধিক ব্যক্তি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) এবং একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ৫ বিঘা সরকারি খাস পুকুরের দখল ও মাছ ধরার অধিকার নিয়ে আছমত আলী ও আবুবক্কার সিদ্দিকের পক্ষের মধ্যে ১৫-১৬ বছর ধরে বিরোধ চলে আসছিল। পূর্বের সেই দ্বন্দ্বই নতুন করে সহিংসতায় রূপ নেয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, একই পুকুরকে ঘিরে ২০০৭ সালেও ফজলার রহমান নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, গোয়ালপাড়ার এই ঘটনা তারই নির্মম উদাহরণ হয়ে থাকল।


আপনার মতামত লিখুন :

১৩ responses to “সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের”

  1. 888slot freebet thường xuyên cập nhật phiên bản mobile app với giao diện mới, tính năng nâng cao và sửa lỗi nhanh chóng – luôn mang đến trải nghiệm tốt nhất cho người dùng di động. TONY04-24

Leave a Reply to Cayden4949 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর