বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত

সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের

কালের বেলা ডেস্ক >> / ৭৬ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সরকারি খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার (২ মার্চ) সকালে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন একাধিক ব্যক্তি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) এবং একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ৫ বিঘা সরকারি খাস পুকুরের দখল ও মাছ ধরার অধিকার নিয়ে আছমত আলী ও আবুবক্কার সিদ্দিকের পক্ষের মধ্যে ১৫-১৬ বছর ধরে বিরোধ চলে আসছিল। পূর্বের সেই দ্বন্দ্বই নতুন করে সহিংসতায় রূপ নেয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, একই পুকুরকে ঘিরে ২০০৭ সালেও ফজলার রহমান নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, গোয়ালপাড়ার এই ঘটনা তারই নির্মম উদাহরণ হয়ে থাকল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর