সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সিরাজগঞ্জে কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক >> / ৪৫০ ভিউ:
আপডেট সময়: সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ চেকপোস্টে দায়িত্বরত এক কনস্টেবলকে হত্যার ঘটনায় দায়ের করা ক্লুলেস মামলার প্রধান আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ নুর ইসলাম (৩১) কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ-এর যৌথ অভিযানে গত ২৬ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ভোররাতে একটি ডাকাত দল টাঙ্গাইলের বাসাখানপুর এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর পিকআপভ্যানে থাকা ছয়টি গরু লুট করে উত্তরবঙ্গের দিকে পালিয়ে যাচ্ছিল। যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ব্রিজ এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা যানটি থামানোর চেষ্টা করলে ডাকাতরা বেপরোয়া গতিতে চালিয়ে এক কনস্টেবলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই কনস্টেবলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে ২৭ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনাটি সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে।

গ্রেফতারকৃত মোঃ নুর ইসলাম, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ধাপসুখানগড়ী গ্রামের বাসিন্দা। তাকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

One response to “সিরাজগঞ্জে কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার”

Leave a Reply to * * * Win Free Cash Instantly: https://www.motorolapromociones2.com/index.php?dmcyf9 * * * hs=45a5744f58ed5846699ca8dfc57f186c* ххх* Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর