বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

সলঙ্গায় খাল খননের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

কালের বেলা ডেস্ক >> / ২৭৮১ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ারবিলে অবৈধ ও অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে হাজার হাজার বিঘা কৃষি জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। এর ফলে ৫টি মৌজার ১৪টি গ্রামের কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে এবং খাল খননের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা গতকাল (৫ ফেব্রুয়ারি) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন।

সমাবেশে কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান, গোলাম মোস্তফা, গোলাম রব্বানী, আব্দুল আজিজ, আবু তাহের ও আব্দুল জলিলসহ আরও অনেকে। বক্তারা হরিনচড়া, কৈমাঝুড়িয়া, জালশুকা, দবিরগঞ্জ ও চৈত্রহাটী মৌজার ১৪টি গ্রামের কৃষি জমির জলাবদ্ধতা দূর করতে দ্রুত কচিয়ার বিলে খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা এই দাবি বাস্তবায়নের জন্য উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবি পূরণ না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি, যার মধ্যে মহাসড়ক অবরোধও অন্তর্ভুক্ত থাকবে, ঘোষণা করা হবে।

মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হলে, পরিস্থিতি সামাল দিতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বীর মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি সরেজমিনে পরিদর্শন করে সমাধানের আশ্বাস দিলে কৃষকরা তাদের অবরোধ প্রত্যাহার করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর