সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

রিনা হত্যা: দুই সপ্তাহেও গ্রেফতার নয়, ক্ষোভ মামলার বাদীর

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া সিরাজগঞ্জ >> / ৫৯৪ ভিউ:
আপডেট সময়: সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামের আলোচিত গৃহবধূ রিনা খাতুন (৪০) কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনার দুই সপ্তাহ পেরুলেও মামলার প্রধান আসামি সহ কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ নিহত ব্যক্তির স্বজন ও পরিবারের লোকজন। পুলিশ বলছে, প্রধান আসামি সহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গৃহবধূ রিনা খাতুন কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী সহ ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে রিনা খাতুনের সহোদর বড় ভাই মোঃ আছাদুল আকন্দ। মামলার আসামিরা হলো- উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামের মোঃ গোলবার মন্ডলের ছেলে মোঃ আছাদুল মন্ডল (৪৮), মোঃ শহিদুল মন্ডল (৫৫), মোঃ জলিল মন্ডল (৫৮), মোঃ শহিদুল মন্ডলের স্ত্রী জিহানুর বেগম (৫০), ছেলে জেলহক (৩২), মোঃ রাকিব (২০), মোঃ জলিল মন্ডলের স্ত্রী মেরজাহান (৫৫)।

মামলার বাদী নিহত গৃহবধূ রিনা খাতুনের সহোদর বড় ভাই মোঃ আছাদুল আকন্দ সংবাদ কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, আমার সহোদর ছোট বোন রিনা খাতুনের ২৫/২৬ বছর পুর্বে একই গ্রামের আসামি আছাদুল মন্ডলের সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর বেশকিছু দিন ভালোই চলছিল তাদের সংসার। বছর দশেক পর থেকে কর্মে বিমুখ হয়ে পরে আছাদুল। খারাপ লোকদের সঙ্গে মিশতে শুরু করে। আমার বোন রিনা সহ আমার পরিবারের লোকজন আছাদুলকে সংশোধন করার চেষ্টা করেও ব্যর্থ হই। ঘটনার দিন ২৩ জুলাই বুধবার স্ত্রী, ছেলে ও মেয়ের সাথে কোন রকম পরামর্শ ছাড়াই আছাদুল তার বসত বাড়ীর ৪ শতাংশ জায়গা ভাইদের নিকট বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার স্ত্রী রিনা এতে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে প্রথমে রিনাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত রিনাকে তার স্বামী ও পরিবারের লোকজন মিলিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে তার ছেলের দক্ষিণ দুয়ারী ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় ২৪ জুলাই থানায় মামলার এজাহারে ৭ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করি। তিনি আরও বলেন, মামলা তদন্তের দায়িত্ব পান উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি মোঃ নিয়ামুল হক। মামলা দায়েরের দুই সপ্তাহ পেরুলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি মোঃ নিয়ামুল হক জানান, নিহতের পোস্ট মডেম রির্পোট এখনো পাইনি। তবে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল এ ব্যাপারে জানান, মামলাটি হত্যা না-কি আত্মহত্যা? এ ব্যাপারে পুলিশ অধিক তদন্ত করে দেখছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারেও চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

৬ responses to “রিনা হত্যা: দুই সপ্তাহেও গ্রেফতার নয়, ক্ষোভ মামলার বাদীর”

Leave a Reply to 📈 ⏳ Notice: 0.7 BTC expiring. Open wallet → https://graph.org/Get-your-BTC-09-04?hs=d6b39b20e05b958269e8463e9c1de996& 📈 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর