মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা আলহাজ্ব মফিজ উদ্দিন আহমেদের ইন্তেকাল

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৪৯১ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ>>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বৃপাচান গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা ও সাহিত্যপ্রেমী আলহাজ্ব মফিজ উদ্দিন আহমেদ আর নেই। রবিবার (৩ আগস্ট) ভোর ৬টায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। কর্মজীবনে তিনি চকজয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁকে রাষ্ট্রপতি কৃষি পুরস্কারে ভূষিত করা হয়। সাহিত্যানুরাগী এ গুণীজনের রচিত কবিতার বই “বড়গাঁয়ের কাব্য” পাঠকমহলে বেশ সাড়া ফেলেছিল।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, ধর্মভীরু ও সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সাংবাদিক মুন্নি আহমেদকে রেখে গেছেন। তাঁর কন্যা মুন্নি আহমেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে নওগাঁ হযরত শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার প্রাঙ্গণে। জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।

আল্লাহ তাআলা তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন-আমিন।


আপনার মতামত লিখুন :

One response to “রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা আলহাজ্ব মফিজ উদ্দিন আহমেদের ইন্তেকাল”

Leave a Reply to 🔨 📩 Incoming Deposit - 1.0 BTC from unknown sender. Accept? => https://graph.org/REDEEM-BTC-07-23?hs=0ecf171f71b659071bfe973a85e51c17& 🔨 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর