শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

কালের বেলা ডেস্ক >> / ১৪০৩ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ হামলা সংঘটিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সাংবাদিক ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে হামলার শিকার হন। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঘটনার দিন সকালে সাংবাদিক শাহিন খান অভীর নলকূপ সংস্কার কাজ পরিদর্শনে গেলে শ্যামগোপ গ্রামের সিদ্দিক হোসেনের পুত্র শাহ পরান ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। তারা রামদা, হাসুয়া, ছুরি, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে। এতে তার দুই হাত ও এক পায়ের বিভিন্ন অংশ ভেঙে যায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করেন।

এ ঘটনায় আহত সাংবাদিকের বাবা আব্দুল বারিক খান প্রধান অভিযুক্ত শাহ পরানসহ ১১ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর