বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

তাড়াশে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৪০৮২৩ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শামিউল হক শামীমের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান।

বসুন্ধরা শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, মো. আনিসুর রহমান, মোছা. আফরোজা খানম, মোছা. রঞ্জুয়ারা খাতুন, সাংবাদিক মিলু সরকার, হাদিউল হৃদয়, শহিদুল ইসলাম রিপন, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করলে আমরা গর্ব অনুভব করব।

বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী অসহায় মানুষের জন্য যে সেবা মূলক কাজ করে যাচ্ছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাড়াশেও এ ধরনের সেবা ও সচেতনতামূলক কাজ অব্যাহত থাকবে।

এ সময় অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং তাদের কৃতিত্বের জন্য মিষ্টিমুখ করান। এ বছর তাড়াশ উপজেলার বিভিন্ন মাদরাসা, কারিগরি স্কুল ও উচ্চ বিদ্যালয় থেকে ৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করে বলে, এমন অনুষ্ঠান তাদেরকে উচ্চ শিক্ষার জন্য অনুপ্রাণিত করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর