বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

তাড়াশে জাতীয় ইমাম সমাবেশ অনুষ্ঠিত

লুৎফর রহমান >> / ৩২২৬ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক অবক্ষয় রোধ এবং আধুনিক উপজেলা গঠনের লক্ষ্যে জাতীয় ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জাতীয় ইমাম সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওহাবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা কেরামত আলী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ইমাম সমিতির প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সবুর রহমানী।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি তাড়াশ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোক্তার হোসেন, মুফতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মাওলানা জমশেদ আলী, মাওলানা জহুরুল ইসলাম, আব্দুল কাসেম, মাওলানা ফজলুল হক প্রমুখ।সমাবেশের সঞ্চালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।

বক্তারা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক অবক্ষয় রোধ এবং আধুনিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে বসবাসকারী সকল মানুষের অধিকার সমান, যা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের ইমাম সমিতির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর