মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক >> / ২০৯ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

আনন্দ-উৎসব আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ছিল নানা অনুষ্ঠানমালা।

উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৮টায় পৌর শহরে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে শোভাযাত্রায় প্রদর্শিত হয় মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, রঙিন কলস, লাঙল, একতারা ইত্যাদি। নানা সাজে সজ্জিত হয়ে ছেলে-মেয়েরা অংশ নেয় এই উৎসবে। কেউ ছিল গ্রামীণ বধূর সাজে, কেউ নবদম্পতির সাজে, আবার কেউ চাষী বা সাধুর সাজে।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমি ও রিমঝিম কচিকাঁচার মেলার শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

নববর্ষ উদযাপনে পুরো উল্লাপাড়ায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর