শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়: জয়কে জায়েদ

বিনোদন প্রতিবেদক >> / ৫১২ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ক সময়ের টিভি পর্দার ব্যস্ত অভিনেতা শাহরিয়ান নাজিম জয় এখন উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তবে বিভিন্ন সময় অনুষ্ঠানে তারকাদের বিতর্কিত প্রশ্নের কারণে সমালোচনার মুখে পড়েন এই উপস্থাপক। ব্যক্তি জীবনের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বিষয়গুলো নিয়েই সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন দুই তারকা। যেখানে তাদের একজনকে অন্যজনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়।কয়েকদিন আগে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘১৩ টি প্রশ্ন’ নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে জায়েদ খান কে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিঠাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনছি বিদেশে গেলে। আমি বলেছি, পিটাইতে পারব না। চ্যানেল আইয়ের ভিতরে থাকে। মারার সুযোগ নাই।’

এ সময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জয় জানতে চান, ‘এ রকম শুনছেন? জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া।’

জয় ও জায়েদ খানের এই আলোচনাকে ভক্তরা বলছেন, ‘ইট আর পাটকেলের সংঘর্ষ’। দুজনেই দুজনকে ছেড়ে কথা বলেননি। যে কারণে ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন। অনেকে মজা করে লিখেছেন ক্যাপশনও।

 


আপনার মতামত লিখুন :

৩ responses to “আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়: জয়কে জায়েদ”

  1. Minta says:

    Your storytelling engages my attention from start to finish. I can’t help but read every single word you write.

  2. View now says:

    The article provides practical tips and insightful ideas. Thanks for sharing your expertise with us.

  3. James says:

    I never considered that before; your point of view is stimulating.

Leave a Reply to View now Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর