সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

সাংবাদিক নির্যাতন মামলা: কারাগারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন

নিজস্ব প্রতিবেদক >> / ২০৪৫৭ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সকাল সাড়ে ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজির হলে তাকে দেখতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের মার্চে গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে তুলে আনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি দল। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে বসানো ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠায়। ঘটনাটি দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়।পরে কারামুক্ত সাংবাদিক আরিফুল হক রিগান ওই ঘটনার প্রতিকার চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। প্রায় পাঁচ বছর ধরে মামলাটি চলমান। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য মঙ্গলবার তিনি জেলা আদালতে হাজির হন। তবে আদালত তার জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের বিস্তারিত আদেশ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর