শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন নিরাপত্তায় জিরো টলারেন্স সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশনা সলঙ্গায় সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত রোগশয্যাতেও মানবিকতার দীপ্তি’ বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখার এক নার্সের আবেগঘন অভিজ্ঞতা প্রকাশ তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাড় আট লাখ  টাকা জরিমানা তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষ গুরুত্বর আহত ২ জমি দখলের হুমকি: সলঙ্গায় দুই শিক্ষক থানায় অভিযোগ দায়ের

রোগশয্যাতেও মানবিকতার দীপ্তি’ বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখার এক নার্সের আবেগঘন অভিজ্ঞতা প্রকাশ

কালের বেলা ডেস্ক >> / ১৪৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

কালের বেলা ডেস্ক  >>

দেশের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাঁকে রাজনীতির কঠিন বাস্তবতায় দৃঢ়, সাহসী ও দৃপ্ত নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয় চিকিৎসাকালীন সময়ে তাঁকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা যেন এক ভিন্ন, গভীরভাবে মানবিক রূপের সাক্ষ্য দেয়। এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসার সময় দায়িত্ব পালন করা এক নার্স সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন লেখায় সেই অন্তরঙ্গ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

ওই নার্স লেখেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নার্স হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া তাঁর জীবনের এক অনন্য ও স্মরণীয় অধ্যায়। খুব কাছ থেকে তাঁকে দেখা, কথা বলা এবং প্রতিদিনের ছোট ছোট আচরণ পর্যবেক্ষণের মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেছেন বাইরে থেকে যাঁকে কঠোর ও আপসহীন নেত্রী বলে মনে হয়, ভেতরে ভেতরে তিনি ছিলেন অত্যন্ত সরল, সংযত ও মানবিক একজন মানুষ।

গুরুতর অসুস্থতার মাঝেও বেগম খালেদা জিয়া কখনো কাউকে কষ্ট দিতে চাইতেন না। একজন রোগী হয়েও নিজের শারীরিক কষ্ট আড়াল করে নার্সদের খোঁজ নেওয়া, তাঁদের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই মানবিক গুণাবলি নার্সটির হৃদয় গভীরভাবে ছুঁয়ে যায়। দায়িত্ব পালনের সময় বারবার ধন্যবাদ জানানোয় তিনি বিস্মিত ও আপ্লুত হন বলে লেখায় উল্লেখ করেন।

নার্সের ভাষ্যমতে, সময়ের মূল্য দেওয়া ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সচেতন, তবে কখনোই কঠোর নন। সাধারণ মানুষের প্রসঙ্গ উঠলেই তাঁর চোখেমুখে ফুটে উঠত ভিন্ন এক আবেগ যেখানে ক্ষমতা বা পদমর্যাদার অহংকার নয়, বরং মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা ও ভালোবাসাই ছিল মুখ্য।

লেখার শেষাংশে ওই নার্স উল্লেখ করেন, খুব কাছ থেকে বেগম খালেদা জিয়াকে দেখার পর তাঁর বিশ্বাস আরও দৃঢ় হয়েছে সরলতা ও মানবিকতাই একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে। এই অভিজ্ঞতা তাঁর জীবনে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

রোগশয্যাতেও যে মানবিকতা, সংযম ও মমতার আলো ছড়িয়ে দেওয়া যায় বেগম খালেদা জিয়া যেন তার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেলেন। পরিশেষে এভারকেয়ার হাসপাতালে কর্তব্যরত ওই নার্স মহান রাব্বুল আলামিনের কাছে দেশের সাবেক সফল তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর