রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

তাড়াশে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বোখাটে যুবক গ্রেফতার

লুৎফর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ >> / ২৩৮ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৭ মে, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ

লুৎফর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) ভোর ৬ টার দিকে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার রাকিবুল হাসান লিখন উপজেলার কুন্দইল গ্রামের শাহলম সরদার বড় ছেলে।

স্কুল ছাত্রীর মা জানান, গত (৩০ এপ্রিল) বিদ্যালয় চলাকালীন সময় টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লিখন বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে যায় । সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে রাকিবুল হাসান লিখন। এ সময় মেয়ের চিৎকার শুনে আমার মেয়ের বান্ধবী মিম ও মেহজাবিন ঘটনাস্থলে ছুটে যান। তাকে দেখে রাকিবুল হাসান লিখন পালিয়ে যান।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর