সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

বেলকুচিতে মসজিদের চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

কালের বেলা ডেস্ক >> / ৩২৯ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নের জন্য চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৫ মার্চ) ইফতারের আগে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে সংঘর্ষটি ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ছোট সগুনা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজ চলছে। এই কাজে চাঁদা সংগ্রহ নিয়ে গ্রামের আলাউদ্দিন ও কারিমুল গ্রুপের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এর জেরে শনিবার ইফতারের পূর্ব মুহূর্তে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহতদের মধ্যে আলাউদ্দিন গ্রুপের কৃষক আজাহার আলী গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার (১৬ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে, এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর