মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি (চবি): সভাপতি সবুজ, সম্পাদক সাব্বির

লুৎফর রহমান >> / ৩৪০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

লুৎফর রহমান >>

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর ২০২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রাবন আহমেদ সাব্বির

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. তামিম ইকবাল ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক সাদি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে, রবিবার (২৭ ফেব্রুয়ারি) বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বারবিকিউ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সবুজ আহমেদ (ইতিহাস বিভাগ, ২০১৯-২০) কে সভাপতি ও মো. শ্রাবন আহমেদ সাব্বির (রসায়ন বিভাগ, ২০১৯-২০) কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে ভর্তি পরীক্ষার্থীদের থাকা-খাওয়াসহ সার্বিক সহযোগিতা, ভর্তি-পরবর্তী আবাসন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া, জাতীয় ও সামাজিক সংকট মোকাবিলায়ও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

২ responses to “সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি (চবি): সভাপতি সবুজ, সম্পাদক সাব্বির”

  1. Your commitment and passion shine through in each paragraph, inspiring readers repeatedly.

  2. Emmitt says:

    Your article gives a lot of valuable information. I have it very useful. Thank you for posting such a detailed post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর