মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সিরাজগঞ্জে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক >> / ২৫৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময় করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর দক্ষিণ পাড়ায় শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়িতে গিয়ে তার স্ত্রী মৌসুমি খাতুন ও শিশু সন্তান রোজার সাথে দেখা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ফারুক আফজাল রাজন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে জাহিদ হাসু।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন পৌরসভার একাডালা গ্রামে শহীদ আবদুল লতিফের বোন সালেহা ও মাসুমার হাতে ঈদ উপহার তুলে দেন। একইভাবে কোল গয়লা এলাকায় শহীদ সুমনের পিতা গঞ্জের আলীর হাতেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে শহীদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর