রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সিরাজগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে পেল ২ হাজার মানুষের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক >> / ৪০১ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তারই ধারাবাহিকতায় ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নবনির্মিত চর গুদুলি হাসপাতাল প্রাঙ্গণে আজ এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত এই চরাঞ্চলে সেনাবাহিনীর এ উদ্যোগ যেন আক্ষরিক অর্থেই আশীর্বাদ হয়ে আসে। সকাল থেকেই প্রান্তিক জনগণ দলে দলে চিকিৎসা নিতে ভিড় করেন ক্যাম্পেইন স্থলে। দিনব্যাপী চলা এ কার্যক্রমে প্রায় ২ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধও পান।

ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতি রোগ, দন্ত চিকিৎসা এবং নাক-কান-গলা রোগের অভিজ্ঞ বিশেষজ্ঞগণ সেবা প্রদান করেন। এ অঞ্চলের অসহায় ও গরিব মানুষের মুখে এমন আয়োজন এনে দেয় স্বস্তি ও কৃতজ্ঞতা।

চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, এক বছর আগে নির্মিত হলেও চর গুদুলি হাসপাতালটি এখনও চালু হয়নি। চিকিৎসা সেবা ও সুযোগ-সুবিধার অভাবে এখানকার মানুষ এক প্রকার অসহায় জীবন যাপন করছেন। সেনাবাহিনীর এই কার্যক্রম তাই তাদের কাছে পরম পাওয়া।

স্থানীয় এক বৃদ্ধা বলেন, সেনাবাহিনী যদি না আসত, এই বয়সে এত দূরে চিকিৎসা নিতে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। ওরাই আমাদের ভরসা।

১১ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে। মানবিক সহায়তা আমাদের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও আরও এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী যে শুধু রণাঙ্গনের শক্তি নয়, বরং মানুষের সুখ-দুঃখের সাথী-এই মেডিকেল ক্যাম্পেইন সেটারই জীবন্ত প্রমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর