শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সিরাজগঞ্জে নিখোঁজের পরদিন গর্তে মিলল ২ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: / ৩২৯ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের এক দিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ১২ মে দুপুরে উপজেলার জালালপুর গ্রামের একটি গর্তে জমে থাকা পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার ৪ ও ইয়ামিন হোসেনের ছেলে ইয়াসিন ৫। নিহত শিশুরা সম্পর্কে খালাতো ভাই।

নিহত শিশু আবু বক্কারের চাচা মামুন জানান, গত শনিবার ওই দুই শিশু তাদের মায়েদের সঙ্গে জালালপুর গ্রামে মায়েদের মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। বাড়ির পাশে বালুর স্তূপে ওই দুই শিশু খেলা করার সময় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। এরপর এনায়েতপুর থানা পুলিশকে জানানো হয়।

রবিবার দুপুরে বাড়ির পাশের একটি খাদে জমে থাকা পানিতে শিশু দুটির মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর