মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক >> / ২৭৩ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বহুল আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

শনিবার (২২ মার্চ) র‌্যাব-১২-এর সদর দপ্তরের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের সুরুজ্জামান শেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) এবং আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)।

ঘটনা ও গ্রেফতার অভিযান

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২-এর একটি বিশেষ দল বৈকুণ্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করে।

এর আগে, ১৬ মার্চ রাত ১০টা ১০ মিনিটে বৈকুণ্ঠপুর বাজার এলাকা থেকে চাচা-ভাতিজা রিয়াজ উদ্দিন শেখ ও হৃদয় শেখ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ১৭ মার্চ রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে, ২০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানগড়া-পাঙ্গাসী সড়কের বৈকুণ্ঠপুর দক্ষিণে ভেড়াদহ ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে অর্ধগলিত অবস্থায় তাদের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এই হত্যাকাণ্ড সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে, র‌্যাব-১২-এর দ্রুত অভিযানের ফলে ক্লুলেস (কোনো সুস্পষ্ট প্রমাণবিহীন) এই মামলার প্রধান আসামিসহ তিনজনকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর