মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সিরাজগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ২১

নিজস্ব প্রতিবেদক >> / ১৯১ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাগধোনাইল গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগধোনাইল ও কুলিয়ারচর গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ বিরোধ চরমে পৌঁছে, দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন, যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর