রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সিরাজগঞ্জে অনৈতিক অবস্থায় ধরা ডিবি পুলিশ, উদ্ধার করে থানায় নিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক >> / ২২৮ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জ সদর উপজেলার মিলগেট এলাকায় এক নারীসহ অনৈতিক অবস্থায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক কনস্টেবলকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত পুলিশ সদস্যের নাম সেলিম আহমেদ। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কনস্টেবল পদে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম আহমেদের সঙ্গে লাকি খাতুন নামে এক নারীর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। লাকি খাতুন অভিযোগের তীরবিদ্ধ নারী, যিনি এলাকায় মাদক ও নানা অবৈধ ব্যবসায় জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ থাকলেও ডিবি কনস্টেবলের প্রভাব খাটিয়ে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ঘটনার দিন অনৈতিক অবস্থায় ধরা পড়ার পর স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশের একটি টিম গিয়ে সেলিম আহমেদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিছু সময় পর লাকি খাতুনকেও থানায় আনা হয়। এ সময় তিনি স্থানীয়দের অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “ঘটনার পর কনস্টেবল সেলিম আহমেদ ও লাকি খাতুনকে থানায় আনা হয়েছে।

তবে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।


আপনার মতামত লিখুন :

৩ responses to “সিরাজগঞ্জে অনৈতিক অবস্থায় ধরা ডিবি পুলিশ, উদ্ধার করে থানায় নিলো পুলিশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর