বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সলঙ্গায় দাম্পত্য কলহে স্ত্রীকে হত্যার পরে: স্বামীর আত্মহত্যার ব্যর্থ চেষ্টা

কালের বেলা ডেস্ক >> / ৩৬৫ ভিউ:
আপডেট সময়: বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ গ্রামে। নিহত রোজিনা খাতুন (২৪) ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে। আহত স্বামী মোতালেব হোসেন (২৮) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) ভোররাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সলঙ্গা থানা পুলিশ সকালে রোজিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রোজিনার সঙ্গে মোতালেবের বিয়ে হয়। তবে পরিবারের অমতে বিয়ের পর থেকে তারা শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। সম্প্রতি ফেনী থেকে রাজমিস্ত্রীর কাজ শেষ করে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। বুধবার রাত আড়াইটার দিকে ঘরের পাশে থাকা ভাতিজা বায়জিদ তার কান্নাকাটির শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, রোজিনার রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে এবং মোতালেব আহত অবস্থায় কাতরাচ্ছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর