রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

পরিবারে শোকের ছায়া: পানিতে ডুবে চাচা ও ভাতিজির করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক >> / ২৪৪ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজি সম্পর্কের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে, ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরাতন পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মেনহাজ আলীর চার বছর বয়সী কন্যা আলফা খাতুন এবং আলহাজ আলীর পাঁচ বছর বয়সী পুত্র হোসেন আলী। পারিবারিক সূত্রে জানা যায়, তারা পরস্পর চাচা-ভাতিজি।

স্থানীয়রা জানান, শিশু দুটি বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী দ্রুত উদ্ধার করে—ততক্ষণে সব শেষ।

এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদ্বয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীর শোকাহত।

এই ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরপাড়ে সতর্কতা অবলম্বন এবং শিশুদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর