সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

তালম ইউনিয়ন জামায়াতের সুধী সমাবেশে ও নতুন কার্যালয়ে শুভ উদ্বোধন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ২৩০ ভিউ:
আপডেট সময়: সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং তালম ইউনিয়নের সুধী সমাবেশে ও নতুন কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।আজ (১৮ জুন) বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং তালম ইউনিয়ন জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন তালম ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ মোঃ ইসহাক আলী।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আরিফুল ইসলাম সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাজাহান আলী, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব,
সাবেক সেক্রেটারি আবুল বাসির খাঁন তাসলিম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খোন্দকার আব্দুল বারি, জামায়াত নেতা মাওলানা আবুল কাসেম,নিয়ামত উল্লাহ, আব্দুল মান্নান,

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম সোহেল বলেন, ইসলামী আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা, যার মাধ্যমে সমাজে ইসলামের শিক্ষা প্রতিষ্ঠা করা এবং জীবনের সকল ক্ষেত্রে এর প্রতিফলন ঘটানো সম্ভব। ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের মুক্তি লাভ করা যায়। দ্বীনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেই ইসলামী আন্দোলনের কর্মীরা পথ চলে। দ্বীন বিজয়ের মধ্যেই তাদের জীবনের সাফল্য নিহিত। এ বিজয়ের জন্য আন্দোলনের কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে বলে তাঁরা বিশ্বাস করে। কারণ, ঈমানদাররা তাদের জান ও মালকে আল্লাহর পক্ষ থেকে নিজেদের কাছে রক্ষিত আমানত হিসেবেই জানে। এ জান ও মালকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করার জন্য এগুলোর সর্বোচ্চ উৎকর্ষ সাধন করা এবং প্রতি মুহূর্তে সে সময় পর্যন্ত উৎকর্ষিত যোগ্যতাকে কাজে লাগানোর প্রচেষ্টা চালানোই তাদের দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর