রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

তাড়াশ পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি মতিন সম্পাদক নুরুল ইসলাম

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>> / ২৫৪ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>>

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ পৌর শাখার ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।শুক্রবার বিকেলে সোলাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আব্দুল মতিনকে সভাপতি ও মোঃ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি’র নেতা মোঃ গোলবার হোসেন।কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক এবং তাড়াশ সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী মেয়র পদ প্রার্থী আব্দুল বারিক খোন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোন্দকার,আবুল হোসেন, রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরহাদ আলী মাষ্টার যুবদল নেতা আমিনুল ইসলাম আমিন সোহেল রানা, এরশাদ আলী, মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান খানসহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক, ছাত্র দল যুবদল , স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল বারিক খোন্দকার বলেন, দলকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে।পৌর বিএনপির একটি শক্তিশালী সংগঠন।আন্দোলন সংগ্রামে আপনারা পাশে ছিলেন আগামীতে থাকবেন এ কামনা করি।

তপন কুমার গোস্বামী বলেন, দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার সংবিধান স্বীকৃত সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আজ সময় এসেছে দেশবাসী তাদের সব ধরনের অধিকার ফিরে পেতে বিএনপির দিকে তাকিয়ে আছে। যারা দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন তাদের দলে সম্পৃক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর