মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

তাড়াশে জায়গায় দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>> / ৩২৭ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের তাড়াশে দুলিশ্বর বাজারে অবস্থিত  মূল্যবান ৮ শতক জায়গায় দখলে বাঁধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দুলিশ্বর বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে মুমূর্ষ অবস্থায় তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন, দুলিশ্বর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে মো. আব্দুল মজিদ (৫৫), তার স্ত্রী মোছা. শিরিনা খাতুন (৪০) ও তার ছেলে মো. শামীম হোসেন (২০)সহ ৫ জন।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, বিষয়টি জেনেছি। শুনেছি আহতরা চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুলিশ্বর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে মো. আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে দুশিশ্বর গ্রামের বাজারে পাঁকা রাস্তার পশ্চিম পাশে প্রায় ৮ শতক জায়গা ভোগ করে আসছেন। ওই জায়গায় প্রায় ৩০ থেকে ৪০টি বিভিন্ন প্রজাতির গাছও লাগিয়ে ছিলেন। কিন্তু সম্প্রতি ওই গ্রামের নরেন প্রামাণিক ওই জায়গাটি নিজের মালিকানা দাবি করে আসছেন। তারই ধারাবাহিকতায় বৃস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার অনুগত ৭ থেকে ৮ জনের একটি দখলদার বাহিনী নিয়ে প্রথমে সেখানে থাকা প্রায় ২৫ টি গাছ কেটে নিয়ে যান। পরে সেখানে ঘর তুলে দখলের চেষ্টা করেন। কিন্তু এ খবর পেয়ে পূর্বে থেকে ভোগদখলকারী আব্দুল মজিদ পরিবার পরিজন ও স্বজনদের নিয়ে গিয়ে ঘর তৈরিতে বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ নরেন প্রামাণিকের নেতৃত্বে তার ছেলে গৌত্তম প্রামাণিক ও নরত্তম প্রামাণিকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মজিদসহ তার স্বজনদের উপর হামলা চালায়। এতে ৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
অবশ্য, দখলদার নরেন প্রামাণিক জায়গাটি নিজের দাবী করে বলেন, এ জায়গাটির মালিকানার বৈধ কাগজপত্র আমার কাছে আছে। আর পূর্বে কেন সে জায়গা দখল নিতে যাননি এ প্রশ্নে তিনি বলেন, কাগজপত্র সংগ্রহ করতে আমার সময় লেগেছে তাই যাইনি। এখন বৈধ কাগজ আছে তাই গিয়েছি।
আর পূর্বে থেকে ভোগদখলকারী আব্দুল মজিদ বলেন, নরেন প্রামাণিক ভূয়া কাগজপত্র তৈরি করে আমার বৈধ মালিকানার জায়গা দখল করতে গেছেন। এতে বাঁধা দিলে আমাদের উপর হামলা করা হয়।
এ প্রসেঙ্গ তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

২ responses to “তাড়াশে জায়গায় দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত”

  1. Read more says:

    Your blog is invigorating. The quality of your writing makes reading a pleasure.

  2. View more says:

    Thanks for finally writing about > তাড়াশে জায়গায় দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত
    < Loved it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর