রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন তাড়াশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

লুৎফর রহমান >> / ২৫৪ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

লুৎফর রহমান >>

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ তাড়াশ ‘(চলনবিল)’ এর ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে।
সংগঠনটির ছাত্র পরামর্শক সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোঃ সৈকত হোসেন ।
এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ হাসিনুর রহমান।
এছাড়াও কমিটির সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন রাব্বি হাসান, মোঃ জাহিদ হাসা্‌ন, সাবানা সাবা এবং হুমায়রা মেহজাবিন।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এবং আহম্মদ উল্লাহ নোমান। সাংগঠনিক সম্পাদক মোঃ কাওসার আলী, অর্থ সম্পাদক ওমর ফারুক , দপ্তর সম্পাদক ইয়ানুর আলী , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মোমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক নিকোলাস আইন্দ, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক এস এ জীবন, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক আকিকা রহমান রোজ, প্রশিক্ষন ও লিঁয়াজো সম্পাদক উম্মে রুবাইয়া প্রীতি এবং কার্যকারী সদস্য মোঃ ওসমান গনি ও লিমন আহমেদ।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বার্বিকিউ পার্টি এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৫ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম আযম।

নবনির্বাচিত সভাপতি মোঃ সৈকত হোসেন দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর বলেন, “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ তাড়াশ ‘(চলনবিল) আলোকিত তাড়াশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান বলেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ তাড়াশ ‘(চলনবিল) ঢাকা ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্বাস করি, আমরা সবাই এক হয়ে কাজ করলে একটি আলোকিত এবং সমৃদ্ধ তাড়াশ গড়া সহজ হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর