শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী এনামুল কারাগারে

অনলাইন ডেস্ক: / ২৫৮ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) গ্রেপ্তার সংগীতশিল্পী এনামুল কবির রেবেলকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ এপ্রিল) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম। অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত।

এর আগে, শনিবার (২৭ এপ্রিল) তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতে রামপুরা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর