রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের  প্রধান শিক্ষক মজিদ গ্রেপ্তার 

রাজু আহমেদ সাহান,নিজস্ব প্রতিবেদক >> / ২৭৮ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

রাজু আহমেদ সাহান,নিজস্ব প্রতিবেদক >>

চেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী মোমনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধানমন্ডি থানার সি.আর মামলা নং- ১৫৯/২৪ এর গ্রেফতারি ওয়ারেন্টমুলে বেলকুচি থানা পুলিশ উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করে।

মামলার বাদী মোঃ জসিম উদ্দিন জানান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের আবু তাহেরের পুত্র ও উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রতারণা করে তার কাছ থেকে বেশকিছু টাকা ধার নেয়। টাকা ফেরত না দিলে আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়াও মজিদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং অসংগতির কারণে একাধিক মামলা চলমান রয়েছে বলে অভিযোগে জানা গেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, ঢাকার একটি আদালতে আব্দুল মজিদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা জানান, প্রধান শিক্ষক মজিদ এর গ্রেপ্তার হওয়া বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর