মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

উল্লাপাড়ায় লক্ষ্মী প্রতিমা ভাঙচুর: আতঙ্কে স্থানীয় হিন্দু সম্প্রদায়

কালের বেলা ডেস্ক >> / ২৭৫ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বড়মনোহারা গ্রামে একটি লক্ষ্মী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) রাতে দুষ্কৃতিকারীরা স্বপন রায়ের বাড়িতে অবস্থিত পুরাতন লক্ষ্মী মন্দিরে ঢুকে প্রতিমার মাথা ভেঙে নিয়ে যায়।

স্থানীয়দের মতে, স্বপন রায় দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে বড়মনোহারা গ্রামের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে লক্ষ্মী পূজা পালন করে আসছেন। তবে এবারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মন্দিরের সেবায়েত স্বপন রায় জানান, রাতের দিকে শব্দ শুনে মন্দিরের দিকে এগিয়ে গেলে তিনি একজন ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। তবে দুষ্কৃতকারীর পরিচয় শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

উল্লাপাড়া পূজা উদযাপন কমিটির সংগঠনিক সম্পাদক সাধন কুমার সরকার জানান, প্রতিমা ভাঙচুর তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তিনি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে মন্দির কমিটির সভাপতি বিপুল সরকার এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ বিষয়ে দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোতালেবও দুঃখ প্রকাশ করে বলেন, দুষ্কৃতকারী যেই হোক, তাকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা উচিত। দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করা হবে।

উল্লাপাড়া-তাড়াশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, পুলিশের একটি দল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর