শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

তাড়াশে নকলের অভিযোগে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

লুৎফর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ >> / ১৯১ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ

লুৎফর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশ ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ছিল দাখিল পরীক্ষার বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা। ওই কেন্দ্রে মোট সাতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম নিজ গাড়ি দূরে রেখে পায়ে হেঁটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। উপস্থিত হয়ে তিনি পরীক্ষাকক্ষে পরিদর্শন চালান এবং নকলের প্রমাণ পেয়ে পাঁচজন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন।

নকল ঠেকাতে প্রশাসনের এই কঠোর অবস্থান শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। ইউএনও নূরুল ইসলাম জানান, “পরীক্ষার স্বচ্ছতা রক্ষা করতে আমরা নিয়মিত তদারকি করছি। কোনো ধরনের অনিয়ম বা নকল সহ্য করা হবে না।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিভাবক ও শিক্ষাবিদরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর