সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে ওসির বিরুদ্ধে মানববন্ধন, হামলায় পুলিশসহ আহত ৫

কালের বেলা ডেস্ক >> / ৩৩৮ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে স্থানীয় এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করলে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে কাজীপুর উপজেলার পুরাতন মেঘাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পেছনের কারণ

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে তার স্ত্রী-পুত্রসহ ছয়জন আহত হন। এ ঘটনায় তার ছেলে মেহেদী হাসান সুমন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুলসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

এরপর, ১৬ ডিসেম্বর আসাদুলও বাবলুর চার পুত্রসহ ১৪ জনকে আসামি করে পাল্টা মামলা করেন।বিএনপি নেতা বাবলুর অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই ওসি নূরে আলম পক্ষপাতমূলক আচরণ করছেন। তিনি বলেন, “আমার ছেলের দায়ের করা মামলার অভিযোগপত্র না দিয়ে, উল্টো আসাদুলের মামলাটি আগে আদালতে পাঠানো হয়েছে। এ কারণে এলাকাবাসী ওসির অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করে। কিন্তু মানববন্ধন শুরুর আগেই প্রতিপক্ষ হামলা চালায়, যাতে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন।”

হামলা ও প্রতিক্রিয়া

মানববন্ধনের খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুলের লোকজন লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে এক পুলিশ কনস্টেবলসহ পাঁচজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করেছে।

পুলিশের বক্তব্য

কাজীপুর থানার ওসি নূরে আলম পক্ষপাতের অভিযোগ অস্বীকার করে বলেন, “দুই অফিসারকে দুটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আসাদুলের মামলার তদন্ত শেষ হয়েছে এবং বাবলুর ছেলের মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে। এখনো কোনো অভিযোগপত্র আদালতে পাঠানো হয়নি। বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে।”

এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুলের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

One response to “সিরাজগঞ্জে ওসির বিরুদ্ধে মানববন্ধন, হামলায় পুলিশসহ আহত ৫”

  1. Alonzo says:

    Your content offers something for everyone; it’s helpful for both seasoned and beginner readers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর