বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

তাড়াশে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সুফলভোগীদের মানববন্ধন

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>> / ২৬৫ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ

লুৎফর রহমান, নিজস্ব প্রতিবেদক >>

অনৈতিক সুবিধা নিয়ে সিরাজগঞ্জ তাড়াশে নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের গুয়ারাখি ‘বড় পুকুর’ নামে একটি পুকুরের প্রকৃত সুফলভোগীদের বাদ দিয়ে রাতারাতি সুফলভোগী সদস্য হয়ে ডিসি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।আর এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১২ ডি‌সেম্বর)দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই পুকুরের বাদ পরা সুফলভোগীরা মানববন্ধন করেছেন।

পরে তারা প্রতিকার চেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা বরাবর একটি স্মারক লিপিও দিয়েছেন।জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুয়ারাখি গ্রামে নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্প’র (রাজস্ব) ‘বড় পুকুর’ নামে একটি আট বিঘা জলায়নের একটি পুকুর আছে। যা ওই গ্রামের ৫০ জন সুফলভোগী বহু বছর ধরে ভোগ- দখল ও মাছ চাষ করে আর্থিক ভাবে সুবিধা পাচ্ছেন। কিন্তু গত ৫ আগষ্ট পরিবর্তীত পরিস্থিতির পর গুয়া রাখি গ্রামের মাজেদা খাতুন সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হয়ে প্রকৃত সুফলভোগীদের বাদ দিয়ে নিজেদের পছন্দের ৪২ সদস্যের গুয়ারাখি ‘বড় পুকুর’ সুফলভোগী সমিতি নামের একটি সমিতি প্রতিষ্ঠা করেন। পরে তারা প্রভাব খাঁটিয়ে ওই সমিতির নামে পুকুরের ডুপ্লিকেট কার্বণ রশিদ বা ডিসিআর ও কেটে নেন। যা জানাজানি হলে বাদ পরা প্রকৃত সুফলভোগীরা প্রতিবাদ জানান এবং মানববন্ধন করে অনতিবিলম্বে রাতারাতি মাজেদা খাতুন সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হয়ে করা সমিতির নামে কাটা ডুপ্লিকেট কার্বণ রশিদ বা ডিসিআর বাতিলের দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন, গুয়ারাখি গ্রামের বাসিন্দা মো. মমিন হোসেন, সাবিনা ইয়াসমিন, মো. আল আমিন, আবুল বাশার, আমির হামজা প্রমুখ।

অবশ্য, নতুন সুফলভোগী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, গ্রামে পুকুর নিয়ে নানা গ্রাম্য রাজনীতি চলছে। আসলে সুফলভোগী বাদ পড়া তেমন বিষয় না।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদ জানান, মাজেদা খাতুন সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক করে যে সুফলভোগী সমিতির নামে ডিসিআর কাটা হয়েছে তাতে প্রকৃত সুফলভোগী বাদ পরলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আর তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা জানান, স্মারক লিপি পেয়েছি। বিষয়টি দেখে ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর