রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

তাড়াশে এলজিইডির রাস্তায় হঠাৎ ব্রিজ উধাও

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>> / ৪১৭ ভিউ:
আপডেট সময়: রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>>

সিরাজগঞ্জের তাড়াশে এলজিইডির নির্মাণাধীন একটি রাস্তা থেকে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি না নিয়েই একটি বক্স কালভার্ট উধাও করে দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা প্রতিবাদ জানান। তাড়াশ উপজেলা প্রকৌশলী ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনী পদক্ষেপ নিতে ইতিমধ্যেই ঠিকাদারী প্রতিষ্ঠান কে চিঠি দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলীর অফিস সূত্র থেকে জানা যায়, পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন-২ শীর্ষক প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন-কৃষ্ণদিঘী হাট রাস্তা ভায়া ধনকুন্টি,মাদারজানি পর্যন্ত ৬.৯১০ কি: মি: রাস্তা পাকা করণের জন্য ২০২৪-২০২৫ অর্থ বছরের দরপত্র আহবান করা হয়।
এ কাজের পাঁচ কোটি ৩৩ লাখ চার ৪,৮২৭.৪০ টাকার চুক্তিমুলে যৌথভাবে কার্যাদেশ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ওশন এন্টার প্রাইজ ও সোহান এন্টার প্রাইজ। সে অনুযায়ী তারা রাস্তায় বেড তৈরি করা শুরু করে । ওই রাস্তায় মাদারজানি গ্রামে ২৫ বছর আগে নির্মিত একটি বক্স কালভার্ট এলজিইডির অনুমতি না নিয়েই ঠিকাদারী প্রতিষ্ঠান কালভার্টটি ভেঙ্গে মালামাল বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী কে জানান। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কল রিসিভ করেননি।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে, তাড়াশ উপজেলা প্রকৌশলী মো: ফজলুল হক বলেন, অনুমতি না নিয়ে এভাবে সরকারি সম্পদ বিনষ্ট করার অধিকার কারো নেই। ইতিমধ্যেই কৈফিয়ত তলব করে ঠিকাদারী প্রতিষ্ঠান কে কারণ দর্শনার জন্য চিঠি দেয়া হয়েছে। এর পরে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর