শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

সিরাজগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ২

নিজস্ব প্রতিবেদক >> / ৩৭৩ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জে সাড়ে ৯২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাব-১২ সদস্যরা। মালবাহী পিকআপে অভিনব কায়দায় পাচারের সময় সিররাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২’র সদর কোম্পানী কমান্ডার লে: কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল-চত্ত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন, জয়পুরহাট জেলার দক্ষিণ রামভদ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে শামিম হোসেন (২৫) ও ঝিনাইদহ জেলার কাগমারি (কুমিল্লাপাড়া) গ্রামের আব্দুস ছালামের ছেলে শামিম হোসেন (২৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী কমান্ডার এম. আবুল হাশেম সবুজ জানান, মালবাহি পিকআপে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার হচ্ছে এমব সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্ত্বর এলাকায় রাস্তার উপরে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালবাহি একটি পিকআপ তল্লাশি চালিয়ে ৯২.৫ কেজি গাঁজাসহ ২ কারবারিকে আটক করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মালবাহী পিকআক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর