শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপরে বইছে সিরাজগঞ্জে যমুনার পানি!

নিজস্ব প্রতিবেদক >> / ৩২৭ ভিউ:
আপডেট সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৪:২১ অপরাহ্ণ

সিরাজগঞ্জ যমুনা নদীর পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতোমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার পাঁচটি উপজেলার ২৫ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ।গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার বেড়ে শনিবার সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই ঘাট পয়ন্টে ২৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের আবু হানিফ বলেন, গত কয়েক দিনে পানি বাড়ার ফলে বাড়িঘড় তলিয়ে গেছে। পানির মধ্যে কষ্টে পরিবার নিয়ে বসবাস করছি, এর মধ্যে রয়েছে সাপের ভয়। রাস্তাঘাট বাজার সব জায়গায় পানি। প্রতিবছর বর্ষা আসলেই এমন হয়।তাঁত ব্যবসায়ী হযরত আলী বলেন, পানি বাড়ার ফলে আমাদে র তাঁত বন্ধ হয়ে গেছে। আমার ১৭টি, ছোট ভাইয়ের ১৪টি তাঁত বন্ধ। আগামী সোমবার শ্রমিকদের সাপ্তাহিক বেতন দিতে হবে। কী দিয়ে কী করব বুঝতেছি না। এলাকার সবারই একই অবস্থা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বন্যার পানি প্রতিদিনই অস্বাভাবিকভাবে বাড়ছে। এভাবে পানি বাড়তে থাকলে বিপৎসীমার ৭০-৮০ ফুট ওপর উঠে যাবে। যদিও পানি ৭-৮ তারিখ পর্যন্ত বাড়বে। এর মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে বন্যা মোকাবিলার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যার আশ্রয় কেন্দ্র প্রস্তুত।জেলা প্রশাসক আরও বলেন, মেডিকেল টিম গঠন খাদ্য মজুত, গবাদি পশু ও শিশুর খাদ্য প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে জরুরি ভিত্তিতে চাল বরাদ্দ পেয়েছি। আসন্ন বন্যা মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর