বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

উল্লাপাড়ায় ছাত্রীকে ধষর্ণের অভিযোগে কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার

রাজু আহমেদ সাহান,নিজস্ব প্রতিবেদক >> / ৭৫৯ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রীকে ধষর্ণের দায়ে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌরশহরে অবস্থিত গাউছিয়া সুপার মার্কেটের ৭ম তলার সিড়িকোঠায় অনৈতিক কাজের অভিযোগে এলাকাবাসী দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটক স্থানীয় এইচটি ইমাম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান টিপু উপজেলার সিমলা মোড়দহ পশ্চিমপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও ভিক্টিম উল্লাপাড়া মার্চেন্ট স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও শ্যামলীপাড়া মহল্লার বাসিন্দা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের মেয়ে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গ্রেপ্তার এইচটি ইমাম ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান টিপু স্থানীয় মার্চেন্ট স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের ছাত্রী (স) সঙ্গে তিন মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এই ফাঁকে সুকৌশলী প্রেমিক টিপু কলেজছাত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এবং একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করে।

তিনি আরও জানান, গত মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি মার্কেটের সপ্তম তলা থেকে আপত্তিকর অবস্থায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এব্যাপারে ধর্ষিতার চাচা মামুন অর রশিদ ফকির থানায় বাদী হয়ে নারী ও শিশু আইনে ৯ (১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে বুধবার দুপুরে অভিযুক্ত টিপুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর