শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে সলঙ্গা ফোরামের উদ্যোগে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত

এম দুলাল উদ্দিন আহমেদ >> / ৭১৪ ভিউ:
আপডেট সময়: শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

এম দুলাল উদ্দিন আহমেদ >>

সিরাজগঞ্জে সলঙ্গা ফোরামের উদ্যোগে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জস্থ দৈনিক কলম সৈনিকের সভা কক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সলঙ্গা ফোরামের সভাপতি এএইচএম মহিবুল্লাহ মহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা তর্কবাগীশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রামপাঙ্গাসী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আব্দুল হামিদ,বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য,সলঙ্গার কৃতিসন্তান সৈয়দ নিয়ামুল হাকিম সাজু, হেদায়েতুল হক আইয়ুব,সিরাজগঞ্জ জেলা বাসদের সভাপতি নব কুমার কর্মকার,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না,যুগ্ম-সাধারণ সম্পাদক ও আরটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক,এসএটিভির জেলা প্রতিনিধি রহমত আলী,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সলঙ্গার কৃতিসন্তান সাংবাদিক মৌঃ নজরুল ইসলাম,সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান জাহিদ ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সভায় বক্তাগন সলঙ্গা থানাকে উপজেলা ও সলঙ্গা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনাসহ সলঙ্গা বিদ্রোহের ইতিহাসকে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

শেষে সলঙ্গা বিদ্রোহে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। এর আগে সকাল ১০টায় সলঙ্গা ফোরামের সভাপতি এএইচএম মহিবুল্লাহ মহিব ও সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ফোরামের সদস্যগণ সলঙ্গা থানাকে উপজেলা ঘোষণা ও সলঙ্গা বিদ্রোহ দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর