শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক >> / ৩২৮ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের তাড়াশে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে এক শিল্পীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীর হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ভুক্তভোগী তিনজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে বৃহস্পতিবার   শেরপুরের সদর এলাকা থেকে ভুক্তভোগী শিল্পীকে তাড়াশে নিয়ে আসে অভিযুক্তরা। পরে উপজেলার রানীর হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাকে ধর্ষণ করে শেরপুরের বাসিন্দা মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ ৪ থেকে ৫ জন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার রফিকুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর