শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: গ্রেপ্তার ৪, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক >> / ৩৭৮ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মহাসড়কে মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারদের পরিচয়:
১. তুষার হোসেন (৩০) – সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ৩ নম্বর গলির বাসিন্দা, হামিদুল ইসলামের ছেলে।
2. তুষার আহম্মেদ অন্তর খান (২৯) – রায়পুর উত্তরপাড়ার ১ নম্বর মিলগেট এলাকার বাসিন্দা, আব্দুল লতিফ খানের ছেলে।
3. রাশেদুল ইসলাম ওরফে কেতু (৩৫) – কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের বাসিন্দা, সোলায়মান মন্ডলের ছেলে।
4. আব্দুর রহিম মন্ডল (৩৬) – একই এলাকার বাসিন্দা, মানিক মন্ডলের ছেলে।

ঘটনার বিবরণ:
গত ৯ মার্চ রাতে সিরাজগঞ্জের কোনাবাড়ী এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা প্রথমে গাড়ির দিকে ঢিল ছোড়ে। চালক মাইক্রোবাস থামালে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছয়টি মোবাইল ফোন ও ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

গ্রেপ্তার ও উদ্ধার:
ডাকাতির ঘটনার পর যমুনা সেতু পশ্চিম থানায় মামলা হয়। তদন্তের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি হাঁসুয়া, একটি রড, লুণ্ঠিত তিনটি মোবাইল ফোন ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

আদালতে স্বীকারোক্তি:
সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান, বুধবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে রাশেদুল ইসলাম বাদে বাকি তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর