শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে গৃহকর্তার হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

লুৎফর রহমান >> / ৪৭৩ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জে তাড়াশের বাঁশবাড়িয়া দক্ষিন পাড়ায় গৃহকর্তা সেলিনা পারভিন ও তার স্কুল শিক্ষিকা মেয়ের হাত- পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব তিনি জানান পুলিশকে একাধিকবার ফোন দেওয়ার পরও ঘটনাস্থলে আসেনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের বাশবাড়ীয়া দক্ষিন পাড়ায় মরহুম সাইফুল ইসলাম সাঈদ মাস্টারের দোতলা বাসায় বসবাস করেন তার স্ত্রী স্বাস্থ্যকর্মী সেলিনা পারভিন ও তার মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদিয়া মুশতারী। গতকাল সোমবার রাত আনুমানিক ২ টার দিকে তাদের বসতবাড়ীতে ১০/১২ জন অজ্ঞাত ডাকাতদল বিল্ডিংয়ের মেইন গেটের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে রুমের দরজার হ্যাজবলের আংটা বা হুক কেটে কৌশলে তালা বের করে হ্যাজবল খুলে রুমের ভিতরে প্রবেশ করে নিচতলায় রুমে থাকা গৃহকর্তার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে হাতমুখ চোখ বেধে উপরে কক্ষে থাকা গৃহকর্তা সেলিনাকেও একইভাবে বেধে রুমে থাকা আলমারি, স্টীল বক্স, সোকেসের তালা ভেংগে আলমারিতে থাকা নগদ দুই লক্ষ টাকা ৬ ভরি স্বর্ণালংকার ২ টি এন্ড্রয়েড মোবাইল ও ২ টি বাটন মোবাইল সোনালী ব্যাংকের ২৬ হাজার লেখা ১টি চেকবই ০৬টি সিসি ক্যামরা ও সিসি ক্যামারার হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে যায় ডাকাতদল। পরবর্তীতে তারা একে অপরের হাতের বাঁধন খুলে চীৎকার চেচামেচি করলে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেতে গড়িমসি করে।
এ ব্যাপারে কথা হয় তাড়াশ থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেনের সাথে তিনি জানান ওসি স্যার ঢাকায় আছেন।এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন জানান, চুরির খবর পেয়েছি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর