সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক >> / ১৭৩ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ ট্রান্সফরমারের মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সলঙ্গা থানার মামলা নং-০৮, তারিখ ০৭ মে ২০২৬, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোডের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাত্রীকালীন টহল ও বিশেষ ডিউটিকালীন সময়ে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ ৯ জনকে আটক করতে সক্ষম হয়। তবে আরও ২/৩ জন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরে চড়িয়া কান্দিপাড়ায় একটি ভাঙারির দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের মালিক নুরনবী পালিয়ে গেলেও আরও দুইজনকে আটক করা হয় এবং দোকান থেকে চোরাই ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম আলী পিপিএম বলেন,
ট্রান্সফরমার চুরি শুধু সম্পদ চুরি নয়, এটি সাধারণ মানুষের বিদ্যুৎ সেবা ব্যাহত করে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি করে। সলঙ্গা থানা পুলিশ জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত ৯ জন সক্রিয় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক সদস্যদের দ্রুত গ্রেফতার এবং চক্রটির মূল হোতাদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

২৭ responses to “সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার”

  1. 66B says:

    66B luôn cập nhật phiên bản mới để tối ưu hiệu năng, giảm giật lag và nâng cao trải nghiệm. Đây là yếu tố quan trọng giúp nền tảng giữ được lượng người chơi ổn định. TONY05-24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর