শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তালম স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যেগে বিনামূল্যে ” রক্তের গ্রুপ নির্ণয়

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>> / ৫১৩ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের তাড়াশে তালম স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যেগে বিনামূল্যে ” রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদান কর্মসুচী পালিত হয়েছে।
২১ ডিসেম্বর শনিবার দিনব্যাপি তালম ইউনিয়নের মহাসীন বাজার, তালম মাহমুদিয়া দারুল উলুম হাফেজিয়া ক্বওমিয়া মাদ্রাসা ও তালম সাহেব বাজার রক্তের গ্রুপ নির্ণয়, সেচ্ছায় রক্তদান ও রক্তদানে উৎসাহিত করার জন্য এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে মাদ্রাসার শিক্ষার্থী, নারী, পুরুষ ও শিশু- কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সরকারি আজিজুল হক কলেজ ইউনিটের সহযোগিতায় ও “তালম স্টুডেন্টস এসোসিয়েশন” এর উপ- ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক রিদয় সরকারের তত্ত্বাবধানে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনর সভাপতি সজীব সরকার।
স্বাগত বক্তব্য রাখেন, প্রশাসিক বোর্ডের সদস্য ও সড়ক জনপথ অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ। প্রশাসনিক বোর্ডের সদস্য মোহাম্মদ হাফিজ ও আলমগীর হোসেন। এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া হোসেন। দপ্তর সম্পাদক ও ইসলামি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক শিপন প্রামাণিক, সদস্য বাদল সরকার, জাকারিয়া , নিজাম, কামরুল ইসলাম, সবুজ আলম প্রমুখ।

ফিরোজ আহমেদ বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হওয়ায় এলাকার অধিকাংশ লোকজনই তাদের রক্তের গ্রুপ জানে না।এতে প্রয়োজনের মুহূর্তে রক্তের ব্যবস্হা করা কঠিন হয়ে পড়ে। এ কর্মসূচীর মাধ্যমে আমাদের কাছে রক্তের গ্রুপের তথ্য সংরক্ষণ থাকবে এবং যেকোনো ব্যক্তির প্রয়োজনের মূহুর্তে অতি সহজেই রক্তের ব্যবস্হা করে দিতে পারব।

সমাপনী বক্তব্যে সভাপতি সজীব সরকার বলেন, ” তালম স্টুডেন্টস এসোসিয়েশন” বেশকিছু কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আরো অনেক কিছু করার পরিকল্পনা আছে। যার মধ্যে অন্যতম, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সেচ্ছায় রক্তদান, শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও পুরষ্কার প্রদান, অভিভাবক সচেতনতা সমাবেশ, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা, বৃক্ষরোপণ, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি।

এসময় রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা মুফতি এমদাদুল হক বলেন, আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা এই সংগঠনের জন্য ও এর সাথে যুক্ত সকলের জন্য দোয়া করি, তারা যেন এভাবেই বিভিন্ন কার্যক্রম নিয়ে আমাদের পাশে থাকে।
তালম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, এলাকার ছেলেদের এমন কার্যক্রমে আমরা আনন্দিত না হয়ে পারি না। এলাকার লোকজনের জন্য যখন আমার ছাত্ররা কাজ করে তখন গর্বে বুকটা ভরে ওঠে। আমি তাদের এসোসিয়েশনের সকল কার্যক্রমকে স্বাগত জানাই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর