শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

তাড়াশে ভটভটির ধাক্কায় অটোরিকশা চালক ও শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক >> / ৭৬৪ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নসিমনের ধাক্কায় অটোরিকশা চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে অটোরিকশা চালক মো. হাইফোত হোসেন (৫২)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে একটি গরু বোঝাই নসিমন দ্রুতগতিতে নওঁগা হাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক হাইফোত হোসেন ও যাত্রী শিশু জনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার পর নসিমনচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সড়কে অননুমোদিত যানবাহনের বেপরোয়া চলাচলই প্রায়ই এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর