শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

উল্লাপাড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ০২!

কালের বেলা ডেস্ক >> / ১১৩১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে হাইওয়ে থানা পুলিশ।রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, শরিফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তারা বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। টিমটি এখনো ঘটনাস্থলে কাজ করছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর