শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

উল্লাপাড়ায় তাঁতশিল্প কারখানায় সন্ত্রাসী হামলা আহত ৩, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক >> / ২৯০৩৪ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদা না পেয়ে তাঁতশিল্পের একটি পাওয়ার লুম ফ্যাক্টরি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর, লুটপাট ও হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম ও কৃষকগঞ্জ বাজারে।

মামলার বাদী ব্যবসায়ী মো. রাজিবুল ইসলাম জানান, তিনি একজন তাঁতশিল্পের কাপড় ব্যবসায়ী ও পাওয়ার লুম ফ্যাক্টরির মালিক। একইসঙ্গে তিনি কৃষকগঞ্জ বাজারের একটি হাটের ইজারাদার। দীর্ঘদিন ধরে কিছু দুর্বৃত্ত তার কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার রাতে আসামি এরশাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ফ্যাক্টরিতে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকার করলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং ফ্যাক্টরির লুম মেশিনে জড়ানো সূতা ও কাপড় কেটে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়।

এ সময় বাধা দিতে গেলে স্থানীয় রেজাউল, কাশেম ও শফিকুল নামে তিনজন আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এরপর একই রাতে সন্ত্রাসীরা কৃষকগঞ্জ বাজারে রাজিবুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসবাবপত্র, টেলিভিশন, চেয়ার-টেবিল, আলমারি ভাঙচুর করে নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে বাদী রাজিবুল ইসলাম উল্লাপাড়া মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার শ্রীবাড়ী গ্রামের সুজাব আকন্দের ছেলে মো. এরশাদ আলী (৩৫), লাল চাঁন আকন্দের ছেলে মো. আরিফুল ইসলাম (২৭) এবং হাড়িভাঙ্গা গ্রামের মৃত তুফান আকন্দের ছেলে মো. আব্দুল লতিফ (২৫)।

উল্লাপাড়া মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার বিশ্বাস বলেন, ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে। ইতিমধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর