সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন নিরাপত্তায় জিরো টলারেন্স সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশনা

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক >> / ২৬৮ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । এ সময় একটি কাভার্ড ভ্যান, দুইটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার তিনশ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-আলী নেওয়াজ খোকন (৫৬), পিতা মৃত জানে আলম, গ্রাম দুর্গাপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা এবং রিপন চন্দ্র মন্ডল (৫০), পিতা মৃত নিতাই চন্দ্র মন্ডল, গ্রাম ধর্মগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।

গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাবের অপারেশনস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যানযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।


আপনার মতামত লিখুন :

One response to “সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর