শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

উৎকোচ নিলেও কাজ হয়নি:শাহজাদপুর ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক >> / ১০৩১ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি কাজে সহযোগিতার নামে সাধারণ মানুষের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে ভূমি অফিসের এক সার্ভেয়ারের বিরুদ্ধে। টাকা নেওয়ার পরও কাজ না করায় এবার প্রকাশ্যেই সেই টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। ইতোমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত।

উপজেলার করশালিকা গ্রামের বাসিন্দা মো. গোলাম হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয়ভাবে গ্রামবাসীর উদ্যোগে করশালিকা ও চরধুনাইল গ্রামের মধ্যকার রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এজন্য নদী খননের বালু প্রয়োজন ছিল। সেই কাজে অনুমোদনের জন্য শাহজাদপুর ভূমি অফিসের সার্ভেয়ার মো. জাকিরুল ইসলামের দ্বারস্থ হন তারা।

কিন্তু সরকারি কর্মচারী হয়ে সরকারি দায়িত্ব পালন না করে উল্টো তিনি প্রতিবেদন দিতে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন বলে অভিযোগ করেন গোলাম হোসেন।

গ্রামের মানুষের প্রয়োজনে বাধ্য হয়ে টাকা দিয়েছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তিনি টাকা নিয়েও কাজ করেননি, বলেন অভিযোগকারী গোলাম হোসেন। পরে নিরুপায় হয়ে গত ২৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সার্ভেয়ার জাকিরুল ইসলাম বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নেইনি।

ঘটনার সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্ত করছেন। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও দুর্নীতির এমন অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা দ্রুত অভিযুক্তের বিচার ও দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

১৮ responses to “উৎকোচ নিলেও কাজ হয়নি:শাহজাদপুর ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ”

  1. Hey there, You have done a fantastic job. I’ll certainly digg it and individually recommend to my friends. I am confident they’ll be benefited from this site.

Leave a Reply to 🛎 ⚠️ Confirmation Pending: 0.6 BTC transaction blocked. Proceed now >> https://graph.org/UNLOCK-CRYPTO-ASSETS-07-23?hs=07cf4afc98cf59d5db265303afddb8a2& 🛎 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর